মালয়েশিয়ায় প্রতিরক্ষা প্রদর্শনীতে সেনাবাহিনী প্রধান, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের অংশ হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান-এর প্রতিনিধি হিসেবে তিনি Defence Services Asia (DSA) 2026 Exhibition এবং National Security Asia (NATSEC ASIA) 2026 প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম ও যুদ্ধোপকরণ প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ এবং সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল তিনি Putrajaya Forum-এর ৮ম আসরে অংশগ্রহণ করবেন।

মালয়েশিয়ায় প্রতিরক্ষা প্রদর্শনীতে সেনাবাহিনী প্রধান, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমন্বিত নিরাপত্তা কৌশল ও সহযোগিতামূলক নীতিমালা নিয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *