ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধি দলের এএফডি পরিদর্শন: জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়

ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধি দলের এএফডি পরিদর্শন: জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়

ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধি দলের এএফডি পরিদর্শন: জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ক্যাপস্টোন কোর্স ২০২৬/১-এর অংশ হিসেবে ৪৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ (Armed Forces Division – AFD) পরিদর্শন করেছেন।

এই দলে সংসদ সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, কূটনীতিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং বিশিষ্ট গবেষকরা অন্তর্ভুক্ত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলকে এএফডি-এর পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধি দলের এএফডি পরিদর্শন: জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়

পরে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১-এর প্রধান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মির মুশফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলকে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম, সমন্বয় কাঠামো ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।

একইসাথে একটি উন্মুক্ত ও আন্তঃক্রিয়ামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় ও নীতিগত বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পান।

ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধি দলের এএফডি পরিদর্শন: জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়

প্রতিনিধি দলের প্রধান এ ধরনের আয়োজনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সফর বিভিন্ন খাতের নেতৃত্বকে জাতীয় নিরাপত্তা কাঠামো সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করে।

অন্যদিকে পিএসও এএফডি ন্যাশনাল ডিফেন্স কলেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাপস্টোন কোর্সের অংশ হিসেবে এএফডি-কে অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সমন্বয় ও বোঝাপড়া আরও জোরদার করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফর সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে সমন্বিত ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।