রাঙামাটির চাকমা সার্কেল চীফের বাসভবনে নৈশভোজ, যোগ দিলেন পার্বত্য মন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়ের বাসভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, কূটনীতিকবৃন্দ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সম্মানে এক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চাকমা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। এসময় তাঁর সহধর্মিণীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, কানাডার হাইকমিশনার অজিত সিং, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নাওকি তাকাহাশি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও তাঁর সহধর্মিণী এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর অধ্যাপক সঙ্গীতা রায়মাঝি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং পরে নৈশভোজে অংশ নেন।

এদিন আয়োজন সফল করতে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, রাঙামাটির জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, ইউএনডিপি (সিএইচটি), রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সাংস্কৃতিক সংগঠন ‘রিদি সুদোয়াম’-এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।