সেচ্ছাসেবকদলের নেতাকে ছাত্রদলের আহবায়ক করায় বান্দরবানে পদবঞ্চিতদের বিক্ষোভ

সেচ্ছাসেবকদলের নেতাকে ছাত্রদলের আহবায়ক করায় বান্দরবানে পদবঞ্চিতদের বিক্ষোভ

সেচ্ছাসেবকদলের নেতাকে ছাত্রদলের আহবায়ক করায় বান্দরবানে পদবঞ্চিতদের বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হিলবার্ড সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বান্দরবান জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ফরহাদ হোসেন জিকু এবং সাধারণ সম্পাদক হিসেবে শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।

পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে এবং ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাদের উপেক্ষা করে অযোগ্য ও সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তারা নতুন কমিটিকে ‘অন্যায় ও বৈষম্যমূলক’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।

সেচ্ছাসেবকদলের নেতাকে ছাত্রদলের আহবায়ক করায় বান্দরবানে পদবঞ্চিতদের বিক্ষোভ

এছাড়া কমিটির নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সভাপতির বিরুদ্ধে বিবাহিত ও বয়সগত সীমাবদ্ধতার বিষয় রয়েছে, যা ছাত্র রাজনীতির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ঘোষিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নতুন কমিটি ঘোষণাকে ঘিরে অভ্যন্তরীণ অসন্তোষের এই চিত্র সংগঠনের ভবিষ্যৎ ঐক্য ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।