তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা

তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা

তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা তপন জ্যোতি চাকমা (বর্মা)’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টায় জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করে সংগঠনটির বান্দরবান জেলা কমিটি।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির সভাপতি রাম তন সাং বম (মালেক)।

সভার শুরুতে প্রয়াত নেতা ও অন্যান্য শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি সমিরণ চাকমা (চার্মিং)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি উবামং মারমা, লামা উপজেলা কমিটির সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, সাবেক ছাত্র নেতা সুবীর চাকমা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সমাধানে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা প্রয়োজন। তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা

প্রধান আলোচক সমিরণ চাকমা (চার্মিং) তার বক্তব্যে বলেন, নতুন সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে তিনি সংগঠনের আওতায় প্রতিটি উপজেলায় কমিটি গঠন এবং বান্দরবান জেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেন।

সভায় বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মীদের সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

তপন জ্যোতি চাকমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র স্মরণসভা

২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি-জেএসএসের (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা।

এর একদিন পরই শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে খালিয়াজুড়ি এলাকায় দুর্বৃত্তদের ফের হামলায় নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, জেএসএসের সহযোগী সংগঠন যুব সমিতির (এমএন লারমা) মহালছড়ি শাখার সভাপতি সুজন চাকমা, সদস্য তনয় চাকমা, রবিন চাকমা এবং তাদের বহনকারী মাইক্রোবাসচালক মো. সজীব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed