মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দুর্গম এলাকায় চিকিৎসা ও সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা পাড়া জোনের আওতাধীন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
একইসঙ্গে প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ খান।
এছাড়াও হেডম্যান পাড়া এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ পাহাড়ি বাঙ্গালি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন (এফসিপিএস), মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এ সময় মাটিরাঙ্গা জোনের জেডএসও (ভারপ্রাপ্ত) মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।