বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

উদ্বোধন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, ফলভিত্তিক কৃষি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বান্দরবানের পাহাড়ি পরিবেশ বিভিন্ন দেশীয় ও বিদেশি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম খান। এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ফলচাষী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফল উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং ফলভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ ধরনের মেলা কৃষকদের নতুন জাতের ফল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী ও বিভিন্ন ফলচাষীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফলের প্রদর্শনীও দর্শনার্থীদের আকর্ষণ করে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা ধরনের ফল ও কৃষিপণ্য প্রদর্শন করবেন। এতে কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে জনসচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed