শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ ভারতীয় মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরো জানায়, বেআইনিভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে এসব মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান রুখতে সীমান্তবর্তী সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *