রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমির ফয়জার রহমান এবং উপজেলা এনসিপির আহ্বায়ক হারুনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *