ক্রীড়াঙ্গনে সাফল্যের নায়কদের সম্মান জানালেন সেনাপ্রধান

ক্রীড়াঙ্গনে সাফল্যের নায়কদের সম্মান জানালেন সেনাপ্রধান

ক্রীড়াঙ্গনে সাফল্যের নায়কদের সম্মান জানালেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ২০২৬ সালে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্রীড়া দলের খেলোয়াড়দের সম্মাননা ও উৎসাহ দিতে সেনাসদরে ফটোসেশন ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশ ও সেনাবাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

May be an image of text that says "30th National Karate Championship CHAMPION 16-18 16-18APR APRIL 2026 DHAKA BANGLADESH"

বুধবার (২৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই সেনাসদরে এ ফটোসেশন ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন হওয়া সেনাবাহিনীর ক্রীড়াবিদদের অভিনন্দন জানান এবং তাদের অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

May be an image of basketball and text that says "2ND DIVISION BASKETBALL LEAGUE CHAMPION 01-13 July 2026 DHAKA, BANGLADESH"

সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য নিয়মিত অনুশীলন, আত্মনিবেদন, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের কোনো বিকল্প নেই। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

May be an image of text that says "12TH NDEPENDENCE DAY 7S RUGBY TOURNAMENT 10TH NATIONS MEN'S RUGBY CHAMPIONSHIP CHAMPION 10 April 30 April-02 May 2026 DHAKA, BANGLADESH"

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর সদস্যদের এসব গুণাবলি অর্জনে ক্রীড়া চর্চা অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানের একপর্যায়ে সেনাবাহিনী প্রধান বিভিন্ন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় খেলোয়াড়রা সেনাপ্রধানের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

May be an image of text that says "INTER-SERVICE AZAN AND QIRAT COMPETITION CHAMPION 12-15 April 2026 6 DHAKA, BANGLADESH"

সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের এমন স্বীকৃতি ও উৎসাহ তাদের মনোবল আরও বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সেনাবাহিনী ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *