তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৭৮০ কেজি কিউ আনারস

তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৭৮০ কেজি কিউ আনারস

তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৭৮০ কেজি কিউ আনারস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শুভেচ্ছা ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের প্রায় ৭৮০ কিলোগ্রাম আনারস উপহার পাঠিয়েছেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে বুধবার (২৯ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের এই চালান বাংলাদেশে পৌঁছায়।

জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে ১০০টি বক্সে সংরক্ষিত মোট ৬০০টি ‘কিউ’ জাতের আনারস আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে উপহারসামগ্রী গ্রহণ ও আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।

এ সময় ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও দৃঢ় ও অর্থবহ করার লক্ষ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস উপহার পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই শুভেচ্ছা উপহার দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার প্রতীক। ভবিষ্যতে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বাণিজ্য, কৃষি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *