উখিয়ায় ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ জিয়া উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির সদস্যরা সীমান্তবর্তী কুতুবের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক জিয়া উদ্দিন টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে বিজিবির একটি টহল দল কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে দিকে মিয়ানমার থেকে দুইজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি পোটলা পাওয়া যায়। সেখান থেকে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।