কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইয়াসিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তারা দুজন চাচাতো ভাই বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। তারা গত ২২ ও ২৪ আগস্ট পৃথকভাবে ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।

সি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ সদস্য আব্দুস শুক্কুর বলেন, ‘তারা যে এলাকায় গোসলে নেমেছিলেন, সেখানে আমাদের জনবল ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম খান নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।’

তিনি বলেন, ‘তারা ১১০ জনের একটি দল কক্সবাজার বেড়াতে এসেছিলেন। বুধবার দুপুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।’

কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *