দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩ কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ ও সংকটাপন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে ট্রোম্যান খীসার এই মৃত্যু শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের ঝুঁকি ও আত্মত্যাগের বিষয়টি আবারও সামনে এনেছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার দায়িত্ব পালন এবং কর্তব্যরত অবস্থায় তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গৌরবময় শান্তিরক্ষা অবদানের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *