মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৪০ হাজার টাকার ১৩টি ভারতীয় গরু আটক

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৪০ হাজার টাকার ১৩টি ভারতীয় গরু আটক

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৪০ হাজার টাকার ১৩টি ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীন তানাক্কাপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এসব গরু আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তানাক্কাপাড়া বিওপির একটি চৌকস বিশেষ টহলদল বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ‘পানির পয়েন্ট’ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ছোট-বড় ১৩টি গরু দেখতে পেয়ে সেগুলো আটক করা হয়।

আটক গরুগুলোর মধ্যে ছয়টি বাছুর এবং সাতটি মাঝারি আকারের গরু রয়েছে। বিজিবির হিসাবে আটক গবাদিপশুগুলোর সর্বমোট জব্দমূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু আনা-নেওয়া ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানাক্কাপাড়া বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন গরুগুলো আটক করে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আটক গরুগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *