টেকনাফে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার - Southeast Asia Journal

টেকনাফে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১১টার দিকে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- লেদা নুরানী পাড়া ক্যাম্পের রেদোয়ান হোসেনের ছেলে রবিউল হাসান রুবিয়া ও তার সহযোগী পশ্চিম লেদা মৌলভী পাড়া ক্যাম্পের বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

হাসান বারী নুর বলেন, বুধবার গভীর রাতে লেদা ২৪ নম্বার ক্যাম্প থেকে তাদের এসব অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। মামলার পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।