বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব এর সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে নতুন কমিটি বাতিলের জোর দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কমিটি গঠনে ত্যাগী ও দীর্ঘদিনের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়নি।

তাদের দাবি, অছাত্র এবং দুই সন্তানের জনক ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি তার শিক্ষাগত ও সাংগঠনিক যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, দ্রুত এই ‘বিতর্কিত কমিটি’ বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদলকে ব্যক্তিস্বার্থের হাতিয়ার বানানোর চেষ্টা প্রতিহত করা হবে এবং প্রয়োজনে রাজপথেই এর জবাব দেওয়া হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক এবং শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলমান অসন্তোষ সংগঠনের অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed