চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার (২৪ মে) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।