হাইকোর্টের সামনে ট্রাকচাপায় আহত বিমানবাহিনীর কর্মকর্তার মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর শাহবাগের হাইকোর্ট মোড়ের আব্দুল গনি রোডে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী সেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত তার দুই সন্তান মোছা. রাফা আক্তার (১৩) ও সেখ তানভীর (৯) চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনেই বি এফ শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আর সেখ মাকসুমুল কাইয়ুম রয়েল বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ)তে বৃহস্পতিবার (১৬ জুন)সকাল সোয়া সাতটার দিকে সেখ মাকসুমুল কাইয়ুম রয়েলের মৃত্যু হয়।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু মুন্সি জানান, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে যাত্রাবাড়ীর বাসা থেকে মোটরবাইকযোগে বিএফ শাহীন স্কুল এন্ড কলেজে যাওয়ার সময় শাহবাগের হাইকোর্ট মোড় এলাকায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। তারা ঘটনাস্থলে রাস্তায় ছিটকে পড়লে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। বৃহস্পতিবার (১৬ই জুন) সকাল সোয়া ৭টার দিকে সেখ মাকসুমুল কাইয়ুম চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান।
এই ঘটনায় তার ছেলে ও মেয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কাউয়ুম ঢাকার গে-ারিয়ার উত্তর ইতরা বাড়ির ৭৬/১২/১ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম শেখ কায়ুম আলী।