কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার - Southeast Asia Journal

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল ১ এপ্রিল শনিবার ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যেরঘোনা জব্বর গলিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে গেছেন আরো ৫-৬ ডাকাত।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবু হানিফের ছেলে মো. রুবেল রহমান, একই এলাকার খাজামঞ্জিল এলাকার আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন ওরফে ব্রিটিশ ফারুক ও উখিয়ার হলদিয়াপালং জামবারিছা বড়ুয়া পাড়ার শুভধন বড়ুয়ার ছেলে রিপন বড়ুয়া।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ। তিনি জানান, গোপন খবর পেয়ে ডিবির একটি টিম অভিযান চালায়। অভিযানে বৈদ্যেরঘোনা জব্বর গলিতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা অজ্ঞাত ৮-৯ জনকে দেখে ধাওয়া করা হয়। পুলিশ দেখে পালানোর সময় রিপন, রুবেল ও ব্রিটিশ ফারুককে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করে শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

You may have missed