নানিয়ারচরে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
![]()
জার্নাল প্রতিবেদক
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে রাঙামাটির নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ।
অভিযান সূত্রে জানা যায়, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ এবং সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত তদারকি করছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানানো হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সবাই যাতে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ রেখে সরকারি নির্দেশনা মেনে চলেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।